হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় হেফাজত ইসলামের কাউন্সিলে হাতাহাতি

আতিকুর রহমান নগরী

নেত্রকোণায় হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিলে হট্টগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার বিকেলে নেত্রকোণা জেলা পাবলিক হলে এ কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতাকর্মী ছাড়াও নেত্রকোণার বিশিষ্ট আলেমেদ্বীনরা বক্তব্য রাখেন সেখানে। পরে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সমর্থন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে, শুরু হয় মঞ্চের উপরে ও নিচে হট্টগোল ও হাতাহাতি। এ সময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোণা জেলা কাউন্সিল স্থগিত করে কেন্দ্রীয় কমিটির নেতারা।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাও. আতা উল্লাহ আমিন সহ অন্যরা। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাও. জুনাঈদ আল হাবিব। তবে কাউন্সিলে হট্টগোল এর কথা শুনে তিনি সেখানে উপস্থিত হননি।

কাউন্সিলে নেত্রকোণা জেলার দশ উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা