হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাজারে ঘোরাঘুরি করছিলেন ভারতীয় নাগরিক

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শুকুর আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শুকুর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের আব্দুল ওহাব উল্লাহর ছেলে।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ভাটারা বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন শুকুর। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ত্রিপুরা রাজ্যের বাসিন্দা ও ১৪-১৫ দিন আগে বাংলাদেশে আসেন বলে জানিয়েছেন।

পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি চাঁদ মিয়া।

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি