হোম > সারা দেশ > ময়মনসিংহ

আগেই যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে কী হবে

বিএনপিকে লক্ষ্য করে ফয়জুল করীম

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, বিএনপি চাঁদাবাজের দল, চাঁদার জন্য খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে কী হবে?”

বুধবার বিকেলে নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা দেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

এ সময় তিনি বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি নেত্রকোণার পাঁচটি আসনে হাতপাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আল্লামা আব্দুল কাইয়ুম, মাওলানা জসিমউদ্দিন পাঠানসহ অন্যান্য নেতারা।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা