হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর পক্ষে গণমিছিল, মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে এক বৃহৎ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আয়োজিত এ গণমিছিলে ১১ দলীয়ও জোটের জামালপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক সহ প্রায় ৪০ থেকে ৫০ হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিকেল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার এন এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এন এম উচ্চ বিদ্যালয় মাঠে যেয়ে শেষ হয়। মিছিল চলাকালে নারায়েতকবির আল্লাহু আকবার, দলীয় মার্কা দাঁড়িপাল্লার স্লোগান সহ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। এ সময় তারা ইসলামী মূল্যবোধ-ভিত্তিক রাজনীতি, সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গণমিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ও ১১ দলীয়ও জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমীর আব্দুল মতিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম রাশেদী সহ স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণ চরমভাবে হতাশ। তারা অভিযোগ করেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরো বলেন, দেশের সার্বিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার আচরণ নিশ্চিত করার দাবিও তুলে ধরেন। একই সঙ্গে তারা নির্বাচনি মাঠে জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেন।

গণমিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’