হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে প্রথিতযশা জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ‘আমার দেশ’-এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, সাংবাদিক রাশেদুজ্জামান, সাংবাদিক মনিরুজ্জামান লিমন এবং আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আল আমিনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকার সর্বাত্মক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’