হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মেলান্দহে এনসিপির মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

মশাল মিছিল

সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জাতীয়তাবাদী যুবদল কর্তৃক রাজধানীর মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) রাত ৯টায় দিকে উপজেলার মেলান্দহ বাজারের চৌরাস্তার মোড় থেকে মশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলার যুগ্ম সমন্বয়কারী সাইদুর সম্রাট, খলিলুর রহমান লিটন, সদস্য মুফতি আব্দুর রউফ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জামালপুর জেলার আহ্বায়ক প্রার্থী আমিনুল এহসান।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় একশ্রেণির দুর্বৃত্ত সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং এমনকি রাজনৈতিক কর্মীরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্তৃক একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর এক চরম আঘাত।

তারা বলেন, আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। একই সাথে যুবদল কর্তৃক নৃশংস কাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হোক।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’