হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের মোল্লারচর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কম্বল জব্দ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সীমান্ত এলাকা সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকার বেহুলারচর নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করে এ অভিযান চালানো হয়।

এ সময় মালিক-বিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৮৩২ মিটার ভারতীয় থান তাপড়, কম্বল ১৮৬ পিস এবং কম্বলের কভার ১৮৬ পিস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যদের তৎপর ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয়।

তিনি জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়