হোম > সারা দেশ > ময়মনসিংহ

২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও শাহিদা বেগম (৩৫) নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।

বিকেলে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদা বেগম নুরুন্দি ডিগ্রীরচর গ্রামের আব্দুল সামাদের মেয়ে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাস থামিয়ে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা