হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় সড়কে ঝরল দুই প্রাণ, আহত ১

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরে গেল দুটি তাজা প্রাণ। শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের টাইস মিস্ত্রি মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত ধলিয়া গ্রামের অটোরিকশার চালক শাহজাহানকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র কুন্ডু জানান, অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আহত অটোচালককে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান