হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক যুগ্ম সম্পাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কের তিনানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নাজমুল হাসান (২৯) শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি শেরপুর পৌরসভার গৌরীপুর গাইয়ালবাড়ী এলাকার সেলিম মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন— শেরপুর শহরের কান্দাপাড়া এলাকার মানিক মিয়া (৩২) ও নওহাটা এলাকার আলমগীর হোসেন (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তিনানীপাড়া এলাকায় মহাসড়কের ওপর মাদকবিরোধী অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহতল্লাশি করে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নাজমুল হাসান আগে শেরপুর জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তি‌নি সেচ্ছা‌সেবক দলে সক্রিয় আ‌ছেন।

বকশীগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত তিন আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠায়।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা