হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহের যুবদলের ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত হলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ এবং সদস্য জিয়াউর রহমান জিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত ওই তিন নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এ আদেশ দেওয়া হয় ।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই আদেশে ময়মনসিংহের গৌরীপুর ছাড়াও সাতক্ষীরার কালীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়ার বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু