হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ত্রিশাল উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল প্রমুখ। এসময় বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা