হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাকুন্দিয়ায় বিনা মূল্যে সার-বীজ পেলেন ১৬৫০ কৃষক

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের কৃষি গুদামের সামনে আনুষ্ঠানিকভাবে এসব প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তীসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় পাকুন্দিয়ায় উপজেলার ১৬৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক কৃষক পাঁচ কেজি করে উফশী আমন বীজ এবং ১০কেজি করে ডিএপি ও এমওপি সার পাচ্ছেন। এতে এ উপজেলায় আগামীতে আমন উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের