হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরু ও বয়লার মুরগির মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কাছে প্রাণিজ আমিষ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এ কর্মসূচিতে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতি হালি ডিম ২৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এটি ২৭ রমজান পর্যন্ত চলবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতার পরিত্যক্ত গোডাউনে মিলল টিসিবির তেল

শেরপুর-৩ আসনে সাবেক সেনাকর্মকর্তাকে প্রার্থী করল জামায়াত, কে তিনি

কারখানা বন্ধের ইঁদুর-বিড়াল খেলা, মাসে ক্ষতি ২৩৭ কোটি টাকা

নালিতাবাড়ীতে সারের কৃত্রিম সংকটে দিশাহারা কৃষক

আসছে ঈদ, কারিগরদের ব্যস্ততা বেড়েছে দর্জিবাড়িতে

মাংস, দুধ ও ডিম মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার

চোরাচালান মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

কলেজ ছাত্রাবাসের টিন বিক্রি করে বহিষ্কার দুই ছাত্রদল নেতা

কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোক

গফরগাঁওয়ে ২৫ কোটি টাকা দামের জমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা