হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি, শেরপুর

ভূমি কার্যালয়ে আগুনে পুড়ে গেছে কাগজপত্র। ছবি: আমার দেশ

শেরপুরের ঝিনাইগাতীর রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। মূলত একটি কার্যালয় থেকেই দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ শেষে কার্যালয়ে তালা দিয়ে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ভূমি কার্যালয়ের ভেতরে রাখা ভূমিসংক্রান্ত বেশির ভাগ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা আমড়া দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির স্বীকার হতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া আর সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চলমান।

নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাড়িতে আগুন

ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা

জুলাইযোদ্ধা খুন, অপরাধী যেই হোক—ছাড় নেই: বাবর