হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক হেলিম

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান। কমিশনের ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বিাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আবুল হোসেন তালুকদার ও শ্যামলেন্দু পাল।

প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহ-সভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকাদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ।

নির্বাচন কমিশন জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর এর ফলাফল ঘোষণা করা হয়। ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা