হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠিত

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আরিয়ান আহমেদ ফাহিমকে সভাপতি, রাকিবুল ইসলামকে সহ-সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উপজেলা সদরের পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদরাসা সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি জাহিদুল কানন পিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন, শামীম হোসেন মাস্টার, মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ, মাওলানা আব্দুল গফুর, হাফেজ মোজাম্মেল হক, মুফতি নোমান সিরাজী, হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, মুফতি মাওলানা মাজহারুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা