হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাউন্ড বক্স বন্ধ করতে বলায় আলেমদের ওপর হামলা, আহত ১০

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

হামলায় আহত আলেমরা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাউন্ড বক্স বন্ধ করতে বলায় আলেমদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার গোবরিয়ার আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুয়েব আহমেদ ও আশুগঞ্জের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলামসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহত মাওলানা শুয়েব আহমেদ ও মাওলানা রফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের আমতলায় ১০-১৭ বছর বয়সী কিছু ছেলে ঈদের তৃতীয় দিন আসরের নামাজের সময় থেকে জমিয়া দ্বীনিয়্যাহ দারুল উলুম লক্ষ্মীপুর মাদ্রাসার আশপাশে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে থাকে। এর ফলে মাদ্রাসা ও মসজিদে নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। এলাকার অসুস্থ রোগীদেরও সমস্যা হচ্ছিল।

এসব অসুবিধার কথা চিন্তা করে মাগরিবের নামাজের পর মাদ্রাসার ১০-১৫ জন আলেমসহ এলাকার কয়েকজন মুরুব্বিকে সঙ্গে নিয়ে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করা হয়। এ সময় আলেমদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আটজন আলেমসহ অনেকে আহত হয়েছেন।

আলেমদের ওপর এই ন্যক্কারজনক হামলার ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও ইমাম উলামা পরিষদ কেন্দ্রীয়ভাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তারা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানা ইনচার্জ ওসি মো. হেলাল উদ্দিন বলেন, 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।'

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু