হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার ১৪৫টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।

শেরপুরের দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে

জামালপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ৭ জন আটক

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে আটক ৩

গৌরীপুরে ৯২ কেন্দ্রের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ ঘোষণা

কেন্দুয়ায় ভোটকক্ষের ভবনে নাশকতার চেষ্টা

জামালপুর-১ আসনে ১২৮ ভোট কেন্দ্রের মধ্যে ৮৫টি ঝুঁকিপূর্ণ

শেরপুরে সহকারী প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২

বিএনপির বিদ্রোহী প্রার্থীর অভিযোগে ধানের শীষ প্রার্থীর অর্থদণ্ড

নেত্রকোণায় রাতের আঁধারে চার ভোটকেন্দ্রে আগুন

লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলায় জামায়াতের বিশাল মিছিল