হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কৃষি সংকট নিরসনে অবশেষে শুরু হয়েছে সিংড়া খাল পুনঃখনন কাজ। ২০২৫-২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির আওতায় সোমবার (১৬ মার্চ) উপজেলার বাঁশাটি ইউনিয়নে লাঙ্গুলিয়া কাজলকোঠা বিল থেকে বাদেকলমোহনা পর্যন্ত প্রায় ৫.৮ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে অঙ্গীকার করেছিলেন-খাল খননসহ উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে-আজ সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, ভোটের চিহ্ন আঙুল থেকে মুছে যাওয়ার আগেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পথে। ফ্যামিলি কার্ড প্রকল্প পরীক্ষামূলক-ভাবে চালু হয়েছে, খুব শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা প্রদানের পাইলট প্রকল্পও চলমান রয়েছে।

উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী খাল খননের নামফলক উন্মোচন করেন। পরে খালপাড়ে বৃক্ষরোপণ এবং সিংড়া খালে পাঁচ জাতের দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটার মধ্য দিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করা হয়। এসময় ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ প্রতীকীভাবে মাথায় মাটি বহন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা মুর্শিদুজ্জামান খান সাইফুল, কামরুজ্জামান লেবু, জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও খালপাড়ের বাসিন্দাদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে সিংড়া খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা ও আমন মৌসুমে প্রায় ৫০০–৬০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো, ফলে কৃষকরা নিয়মিত ক্ষতির মুখে পড়তেন।

তাদের আশা, খালটি পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং এ অঞ্চলের কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে: রশিদুজ্জামান মিল্লাত

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান

জামালপুরে কাবিখা-কাবিটার বরাদ্দের সিংহভাগ ভাগবাঁটোয়ারার অভিযোগ

শিশুর টিপসই নিয়ে ভিজিএফ চাল বিতরণ

শেরপুর-৩ আসনে বৈধ ৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ