হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশী ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের লাশ ২১ দিন নিজ গ্রামের বাড়িতে এসে পৌছার পর বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

এর আগে সোমবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে লাশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টার দিকে মামুনের লাশ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ আসার খবরে সোমবার সকাল থেকে ভরভরা গ্রামে আবদুল্লাহ আল মামুনের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। আছরের নামাজের পর জানাজা শেসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে আট বছর আগে সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন। সর্বশেষ ৫ বছর আগে দেশে এসেছিলেন। আবদুল্লাহ আল মামুন এক ছেলেসন্তানের জনক।

নিহত আবদুল্লাহ আল মামুনের বাবা শহীদ সওদাগর বলেন, ছেলে দীর্ঘ দিন ধরে সৌদি আরবে থাকেন। ঈদের পর আসার কথা ছিল, আসলেন লাশ হয়ে।

নিহতের চাচা গুলজার সওদাগর বলেন, “ভাতিজা পরিবারের সচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে সৌদি আরবে যান। ৫ বছর আগে দেশে এসেছিলেন। ঈদের পর আবার দেশে আসার কথা ছিল। দেশে এসে বাড়ি করার কথা ছিল। সরকারকে ধন্যবাদ জানাই লাশটি দ্রুত সময়ে নিয়ে আসার জন্য।”

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু