হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত মাসুদ ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসিব ঘটনার পর হতেই পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত সাড়ে ৭ টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোটভাই হাসিব কাঠের শ্বারক নিয়ে ধাওয়া করলে বড়ভাই মাসুদ দৌড়ে এসে বাড়ির সামনে রাস্তায় পড়ে যায়। এ সময় হাসিবের হাতে থাকা কাঠের শ্বারক দিয়ে মাথায় উপুর্যুপরি আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে সংক্রান্ত বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়