হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরের দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে

জেলা প্রতিনিধি, শেরপুর

উৎসবমুখর পরিবেশে শেরপুরের দুটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে শেরপুরের ২টি আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরে আনন্দিত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর ১ (সদর) আসন থেকে ৬ জন ও শেরপুর ২ (নকলা নালিতাবাড়ি) আসন থেকে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদীয় আসন শেরপুর-১ ও শেরপুর-২ আসনে মোট ভোটার ৮ লাখ ৯০ হাজার ৫২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৪০ হাজার ২৫৮ জন ও নারী ভোটার ৪ লাখ ৫০ হাজার ২৫৬ জন। হিজরা ভোটার ৮ জন। ২৯৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে প্রশাসন।

জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাড়ে ৫ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, মোবাইল টিম, পেট্রোল টিম, টহল টিম প্রস্তুত রয়ছে। প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোতে বডি অর্ন ক্যামেরা ব্যবহার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, এসব আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক