হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে ধর্ষণ: ৩ আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, গৃহবধুর স্বামী একজন ব্রয়লার মুরগী ব্যবসায়ী। ২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন । এমন সময় আসামিরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও তারা বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

পিপি ফজলুল হক আরো জানান, এ ঘটনার পরদিন গৃহবধূ বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

বিএনপি নেতাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান আ. লীগ নেতা

নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ভোক্তাদের পণ্য উধাও

শ্রীবরদীতে বেড়েছে ভুট্টার আবাদ, বাম্পার ফলনের সম্ভাবনা

মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন