হোম > সারা দেশ > ময়মনসিংহ

লাইব্রেরির জমি থেকে সরানো হলো আ.লীগের কার্যালয়

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধার করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ। ছবি: আমার দেশ

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধার করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ।

লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে লাইব্রেরির জমিতে নির্মিত ভবনটি অপসারণ করে তাদের নিজস্ব জায়গা উদ্ধার করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিলেও কর্তৃপক্ষ বলছে, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়; বরং লাইব্রেরির দখল হওয়া জমি পুনরুদ্ধারের কার্যক্রম।

জানা গেছে, ১৯৪০ সালে সুসঙ্গ পরগনার মহারাজা ভূপেন্দ্র চন্দ্র সিংহ শর্মা ২৪ শতক জমির ওপর কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে লাইব্রেরির জমির একটি অংশ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যায়। ১৯৯৭ সালে তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের উদ্যোগে ওই জমিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। পরবর্তীতে ভবনটি আরও সম্প্রসারণ করা হয়।

গত সোমবার থেকে বুলডোজার দিয়ে ভবন অপসারণের কাজ শুরু হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ ঘটনার সমালোচনা করে পোস্ট দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকারবলে লাইব্রেরির সভাপতি আহমেদ সাদাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, প্রশাসন কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি। লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের দখল হওয়া জায়গা উদ্ধার করতে ভবন অপসারণের কাজ করছে।

মোহনগঞ্জে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় প্রশ্নের মুখে প্রধান শিক্ষক

দলিল লেখক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু