হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে বসত ঘরে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে বসত ঘরে আগুনকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামে আসামিপক্ষের একটি বসত ঘরে আগুন লাগে।

এ ঘটনায় পরদিন শুক্রবার মিন্টু মিয়ার স্ত্রী জিকারা আক্তার মদন থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের দীর্ঘদিনের বিরোধে প্রতিপক্ষ ঘরে আগুন দিয়েছে এবং এতে প্রায় ৭ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জিকারা আক্তার জানান, ‘প্রতিবেশী রুবেলদের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ। তারা আমাদের নামে মামলা করেছে, আমার ছেলে জেলে গেছে। আমরা আপোষের চেষ্টা করছিলাম, কিন্তু তা হয়নি। হুমকি দেওয়ার পর আমাদের ঘর পুড়ে যায়। কে আগুন দিয়েছে তা আমি দেখিনি।’

তবে বাদীপক্ষের অ্যাড. রুহুল আমিন রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত বছর দেলোয়ার হোসেন বিবেক আমাদের বাড়িতে হামলা করেছিল। তারা এলাকায় উশৃঙ্খল হিসেবে পরিচিত। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করেছি। কিন্তু তারা মামলা থেকে বাঁচতে নিজেরাই পরিত্যক্ত ঘর পুড়িয়ে আমাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে।’

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর আগে ২০২৪ সালের ১২ এপ্রিল দেলোয়ার হোসেন ও তার লোকজন রুবেলের বাড়িতে হামলা চালায় এবং এ ঘটনায় রুবেল আটজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় কিছু আসামি বর্তমানে পলাতক।

এ বিষয়ে মদন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মঞ্জু মিয়া জানান, ‘আগুনের বিষয়ে কোনো সংবাদ আমরা পাইনি। সংবাদ পেলে ঘটনাস্থলে টিম পাঠাতাম।’

মদন থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘আগুনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু