হোম > সারা দেশ > ময়মনসিংহ

বারহাট্টায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৫

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

আটক পাঁচজন। ছবি: আমার দেশ

নেত্রকোনার বারহাট্টায় একটি মুদির দোকানে জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাস ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার হরিয়াতলা গ্রামের মেম্বার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন মিয়া (৫০), ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এমদাদুল হক হীরা (৪০), ছয়গাঁও গ্রামের একদিল মিয়া (৩৮), হরিয়াতলা গ্রামের মুদি দোকানি সাব্বির আহমেদ (৩২) এবং একই গ্রামের হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৩৭)।

পুলিশ জানায়, উপজেলার হরিয়াতলা গ্রামের পাকা সড়কসংলগ্ন মেম্বার মার্কেটে সাব্বির আহমেদের মুদির দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে দোকানের ভেতর জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাস ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএই্চ

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা