হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেতুর দাবিতে দুই উপজেলার হাজারো মানুষের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও এবং ভালুকা উপজেলার হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘আমাদের স্বপ্ন আমাদের সেতু’ এই স্লোগান নিয়ে মুখী শাহ মিসকিন বাজারঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনের অংশ নেন গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ও বেলাব ও ভালুকা বিরুনিয়া ইউনিয়নের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।।

স্থানীয়রা জানায়, সুতিয়া নদীর এপারে গফরগাঁও এবং ওপারে ভালুকা উপজেলার হাজার হাজার মানুষ একটি সেতুর অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দুই পাড়ে রয়েছে প্রসিদ্ধ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শাহ মিসকিন মাজার। ওপারে ভালুকার বিরুনিয়া বাজার একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র। রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এপারে রয়েছে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন মাজার, প্রসিদ্ধ বাজর ও শিক্ষা প্রতিষ্ঠান।

খেয়া নৌকায় পারাপার করতে গিয়ে ভোগান্তি আর দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো একমাত্র ভরসা। দুই পাড়ের মানুষ যুগের পর যুগ অপেক্ষায় আছে কবে তাদের স্বপ্নের সেতু হবে।

এই সেতুর দাবিতে এবার দুই উপজেলার মানুষ রাস্তায় নেমে দাবি আদায়ে মানববন্ধন করছেন। আয়োজকরা জানান, প্রাথমিকভাবে শান্তিপূর্ণ মানববন্ধন করে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেবেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুখী ও বেলাব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিয়া, শিক্ষক নোমান আহমেদ রিয়াদ, সমাজসেবক মো. শফিক, শিক্ষার্থী হোসনে আরা প্রমুখ।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা