হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় এক আসামির সশ্রম কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণের মামলায় আপেল মিয়া (২৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আপেল মিয়া মেলান্দহ উপজেলার বেল তৈল গ্রামের আরজু মিয়ার ছেলে।

আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর জেলা শহরের জাহেদা শফির মহিলা কলেজ যাওয়ার পথে কলেজ ছাত্রী (১৬) কে জোরপূর্বক মাইক্রো গাড়িতে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি আপেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু