শেরপুরের শ্রীবরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ৩জন মাদকসেবীকে কারাদন্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন- মো. উকিল (৫০), মো: ইউনুছ (৩৫), ইমান আলী(৬৫),। গাঁজা সেবনের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।