হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সাড়ে ৪ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টায় ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়ার চালতা গাছ মাঠ সংলগ্ন নেত্রকোনা-শেরপুর বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় শেরপুরের নালিতাবাড়ীর মাদক কারবারি ইয়াছিনকে (২৬) ২৫৩ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের ওজন প্রায় ১৫৫.২৫ লিটার, দাম ৪ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা।

র‌্যাব-১৪ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, “দেশ থেকে মাদক নির্মূলে র‌্যাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। এই অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।”

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা