হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের ষোলহাসিয়া এলাকার কাচারী রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর থেকে একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ বাড়িটি দীর্ঘদিন ধরে গফরগাঁওয়ে বিএনপি ও মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সাবেক এমপির ছেলে ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, “প্রায় শত বছর ধরে আমরা এ বাড়িতে বসবাস করছি। আমার দাদা মরহুম জোয়াদ আলী ব্রিটিশ আমলে দীর্ঘদিন সদর ইউপির প্রেসিডেন্ট ছিলেন এবং আমার পিতা দুইবারের নির্বাচিত এমপি ছিলেন। এতদিনে এমন ঘটনা এই প্রথম ঘটল।”

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

মেলান্দহে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ ও যুবদল নেতা গ্রেপ্তার

বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে