হোম > সারা দেশ > ময়মনসিংহ

নতুন প্রজন্মকে শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে

এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। ছবি: আমার দেশ

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। এজন্যে প্রথমে নিজেদেরকে একাডেমীক সর্ব্বোচ্চ ফলাফলের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মাদক কিশোর গ্যাং থেকে নিজেদের দূরে রেখে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে তোমাদের।

তিনি বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল সরকারী নজরুল কলেজ আয়োজিত এইচএসসিদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ এবিএম মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক ভূঁইয়া, আব্দুল আওয়াল ফরাজী, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির সরকার ক্ষমতায় থাকা কালে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে মেধা বিকশিত করার সুযোগ থেকে বঞ্চিত করেছে। ইনশাহআল্লাহ বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে শিক্ষা ব্যবস্থাকে আমুল পরিবর্তন করে নতুন প্রজন্মকে যোগ্য মেধাবী হিসেবে গড়ে তুলা হবে। নবীন বরনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নজরুল কলেজ ছাত্রদল।

এর আগে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাড়িতে আগুন

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন

ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা