হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদারগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুর রহমান (২৬) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তারতাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওবায়দুর রহমান এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা