হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে শীতবস্ত্র বিতরণ করলেন ডা. লিটন

উপজেলা প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহের ত্রিশালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অফিসে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও নেতৃবৃন্দের কাছে কম্বলগুলো হস্তান্তর করেন। পরে তারা ইউনিয়ন ভিত্তিক কম্বলগুলো বিতরণ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিলসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা

জামালপুরে গ্রিল কেটে বিচারকের বাসায় দুঃসাহসিক চুরি

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার