হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপন, ১৭ দিন পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীক বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বপন মোল্লাকে (৪৫) আত্মগোপনে যাওয়ার ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্মগোপনে যাওয়া স্বপন মোল্লা উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড়া গ্রামের জসীম উদ্দীন মোল্লার পুত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাইঞ্চারপাড়া গ্রামের ইট বালু ব্যবসায়ী স্বপন মোল্লা ১০ মে রাত ৯টায় রাতের খাওয়া শেষে মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন থানা পুলিশ পৌরসভার মাধুর মোড় এলাকার বালুর মাঠ থেকে স্বপন মোল্লার মোটরসাইকেল, পরনের শার্ট ও স্যান্ডেল উদ্ধার করেন। এ ঘটনায় স্বপন মোল্লার পিতা জসিম উদ্দিন মোল্লা ১১ মে থানায় জিডি করেন।

২২ মে স্বপন মোল্লার মোবাইল থেকে অসুবিধার কথা বলে পরিবারের সদস্যদের ২ লাখ টাকা পাঠাতে বলে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে উখিয়া থানা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকা স্বপনকে সেখানকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, আর্থিক বিরোধের কারণে তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি জানান, জিডির পর আমরা তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বুধবার রাতে তাকে উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘তিনি নিজে থেকেই আত্মগোপনে যান’ বলে জানিয়েছেন। স্বপন মোল্লাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি