ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গফরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন গফরগাঁওয়ের এমপি মো. আখতারুজ্জামান বাচ্চু। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এবং গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।
এসআর