হোম > সারা দেশ > ময়মনসিংহ

অধ্যাপক জসিম উদ্দিনের গণসংযোগে মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া অধ্যাপক জসিম উদ্দিনের বিশাল নির্বাচনি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল থেকে ১৩টি ইউনিয়ন ও এ্কটি পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ফুলবাড়ীয়া কলেজ মাঠে জমায়েত হতে থাকে মানুষজন। মাগরিবের আজানের পর কানায় কানায় ভরে যায় ফুলবাড়ীয়া কলেজ মাঠ। কলেজ মাঠে মাগবিবের নামাজ আদায় করে সংক্ষিক্ত বক্তব্য রাখেন স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন।

অতীতের নির্বাচনে ভোট কারচুপি করে হারানোর অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোতে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে। আপনাদের পবিত্র ভোট আর কেউ যেন, অতীতের মত কারচুপি করে নিয়ে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি নির্বাচিত হলে কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না। কোনো মানুষ অন্যায়ভাবে হয়রানির শিকার হবে না।

পরে কলেজ মাঠ থেকে বিশাল মিছিল নিয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে ভালুকজান বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাদখোলা গাড়ীতে দাড়িয়ে তিনি সড়কের পাশে দাড়িয়ে হাজার-হাজার জনতাকে হাত নারিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘদিন ময়মনসিংহে জামায়াতের দায়িত্ব পালন করেন। এর আগে দল থেকে তিনি একই আসনে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক