হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় গফরগাঁওয়ের যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বুধবার সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যায় ।

এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিল।”

মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, ঐ ঘটনার সময় মামুনের রুমে থাকা দুই জন বাংলাদেশি ও এক জন ভারতীয় ঘটনাস্থলে মারা যায়।

মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, আমার ভাই মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এক ছেলে সন্তানের জনক।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

ভালুকায় উচ্ছেদ অভিযানে বাধা, মহাসড়ক অবরোধ

শেরপুরে হাম উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩

বাকৃবির কৃষিকন্যা হলে সিলিং ভেঙে চুরি

জামালপুরে বজ্রপাতে প্রাণ হারালেন এনসিপি নেতা

মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বন্ধ হয়নি সীমান্তে বিএসএফের মারমুখী আচরণ

মদনে পাচারকালে ট্রাকসহ ২০ টন চাল জব্দ, আটক ২