হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর তরুণ নিহত

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তরুণ ফারুক আকন্দ (২৫)। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আকন্দ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে।

ফারুকের চাচা সৌদি প্রবাসী ওবায়দুল্লাহ আকন্দ ভুবন জানান, বেশ কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় ফারুকের বাবা আবু হানিফা মারা যান। অভাবের সংসার, সামান্য ভিটে বাড়ি ছাড়া কোনো জমি নেই তাদের। দুই বোন ও মাকে নিয়ে ফারুক অভাব অনটনে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সংসারে সচ্ছলতা ফেরাতে ফারুকের মা ধারদেনা করে তাকে সৌদি আরব পাঠান। সেখানে মক্কায় বলদিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ শেষে বাসায় ফেরার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন বলে তার সহকর্মীরা জানান। এ সময় হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

ফারুকের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী ও স্বজনরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা