হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত এক পথচারী নারী (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার বড় ইলাশপুর (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-৮৮৪৩) ওই পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে: এমরান সালেহ প্রিন্স

জামালপুরে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

শূন্যরেখায় অসহায় ভারতীয় বৃদ্ধের মানবেতর জীবন

মুসলিম পরিচয়ে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা, শূন্যরেখায় অনাহারে ঘুরছেন বৃদ্ধ

বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালালো ভারতীরা