হোম > সারা দেশ > ময়মনসিংহ

আ. লীগ সন্ত্রাসীদের নিয়ে হামলার পরিকল্পনা, অধ্যক্ষ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে হামলার পরিকল্পনা করায় ময়মনসিংহ নগরীর ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, মনোয়ার বিভিন্ন অ্যাপ (মেসেঞ্জার ও গোপন চ্যাটিং প্ল্যাটফর্ম) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। এর মাধ্যমে তাদের সংগঠিত করে রাজনৈতিক উদ্দেশ্যে গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকের পর জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনা অভিযানে নেতৃত্বদানকারী মেজর জায়েদ বলেন, অধ্যক্ষ মিনারের মোবাইল ডিভাইস বিশ্লেষণে আমরা সংঘবদ্ধ হামলার প্রস্তুতির স্পষ্ট আলামত পেয়েছি।

আটকের পর অধ্যক্ষ মনোয়ার বলেন, যদি আমি অপরাধী হই, তাহলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু