হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ, ফসলহানির শঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা বাক্কার মোড় এলাকায় পাহাড়ি ঢলের পানির চাপে একটি বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে এলাকার কৃষকরা আউস ধান ও পাটের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

বুধবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড় থেকে নেমে একটি বাঁধের ভাঙা অংশ দিয়ে দ্রুতগতিতে পানি প্রবেশ করছে। এতে আশপাশের কৃষিজমি জলাবদ্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ভারি বৃষ্টির কারণে বাঁধটির একটি অংশ ভেঙে যায়। সে সময় এলাকার বোরো ধানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাঙা বাঁধ মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাম্প্রতিক ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় কৃষক এরশাদ মিয়া বলেন, “প্রায় এক মাস আগে বাঁধটি ভেঙে যায়। তখন অনেক বোরো ধান নষ্ট হয়েছে। এখন আবার পানি ঢুকছে। দ্রুত ব্যবস্থা না নিলে আউস ধান ও পাটেরও ব্যাপক ক্ষতি হবে।”

এলাকার কৃষকরা জানান, ভাঙা বাঁধ দ্রুত সংস্কার করা না হলে কয়েকশ একর কৃষিজমি পানিতে তলিয়ে যেতে পারে। এতে চলতি মৌসুমে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত বাঁধ মেরামত করে কৃষিজমি ও ফসল রক্ষার দাবি জানিয়েছেন।

এএস

বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া, ১৫ জুয়াড়ি আটক

কাজের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ মাদারগঞ্জের দুই যুবক

‘কৃষক কার্ড’ পেয়েছেন অকৃষক, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু