হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার শিমলা বাজার এলাকার এক ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার কমরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের পুলিশ কর্মকর্তা মহর আলীর স্ত্রী লিপি আক্তার ২ ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে উপজেলার শিমলা বাজার এলাকায় এক ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী মহর আলী পুলিশের একজন এএসআই এবং বর্তমানে তিনি র‍্যাব-২ এ কর্মরত রয়েছেন। তবে তাদের ২ ছেলে নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় গতরাতে লিপি আক্তার ও তার ১১ বছর বয়সী মেয়ে মিথি ওই বাসায় অবস্থান করছিলো।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে জানালার গ্রিল কেটে বাসায় একদল চোর প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে লিপি আক্তার চিৎকার করেন। এ সময় চোরদের চিনে তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। চোররা আলমারি থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা