হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাওর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

ছবি: আমার দেশ।

নেত্রকোণার মদনে হাওর থেকে শাওন নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের যতীন্দ্রগঞ্জ বাজারের পাশের হাওরের কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাওন মদন পৌর শহরের তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছিলেন। বার্ষিক পরীক্ষা শেষে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে সোমবার সকালে কৃষি জমি থেকে শাওনের লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, খবর পেয়ে কৃষি জমি থেকে শাওন নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে, ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা