হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীকে ইসির শোকজ

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনসারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশটি গতকাল শনিবার জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জামালপুরের সিভিল জজ (বকশীগঞ্জ) আরিফ হোসাইনের স্বাক্ষরে জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মাহমুদপুর বাজার এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন ওই প্রার্থী। এ-সংক্রান্ত একটি ভিডিও নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে, যা পর্যালোচনা করে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এসআই

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু