হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোক

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেন্দুয়া পৌরসভার কান্দিউরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. সায়েম (৯) কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবার নাম আবুল মনসুর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে সায়েম বসতঘরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

এত অল্প বয়সে একটি শিশুর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সবাই নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করছেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু