হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মাহবুব আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মাহবুব আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের ‘রতন মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন