হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা বাক্কার মোড় এলাকায় পাহাড়ি ঢলের পানির চাপে একটি বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এলাকার কৃষকরা আউশ ধান ও পাটের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

গত বুধবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড় থেকে নেমে একটি বাঁধের ভাঙা অংশ দিয়ে দ্রুতগতিতে পানি প্রবেশ করছে। এতে আশপাশের কৃষিজমি জলাবদ্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ভারী বৃষ্টির কারণে বাঁধটির একটি অংশ ভেঙে যায়। সে সময় এলাকার বোরো ধানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। তবে দীর্ঘসময় পেরিয়ে গেলেও ভাঙা বাঁধ মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় কৃষক এরশাদ মিয়া বলেন, প্রায় এক মাস আগে বাঁধটি ভেঙে যায়। তখন অনেক বোরো ধান নষ্ট হয়েছে। এখন আবার পানি ঢুকছে। দ্রুত ব্যবস্থা না নিলে আউশ ধান ও পাটের ব্যাপক ক্ষতি হবে।

এলাকার কৃষকরা জানান, ভাঙা বাঁধ দ্রুত সংস্কার করা না হলে, কয়েকশ একর কৃষিজমি পানিতে তলিয়ে যেতে পারে। এতে চলতি মৌসুমে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত বাঁধ মেরামত করে কৃষিজমি ও ফসল রক্ষার দাবি জানিয়েছেন।

এএস

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার

মোহনগঞ্জ জামায়াতের নতুন আমির কাজী মোফাজ্জল হোসেন

মদন উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা অলিউল ইসলাম

শূন্যরেখায় ৬ দিন থাকার পর উধাও বিএসএফের ঠেলে দেওয়া নারী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ কর্মীর মৃত্যু

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা