হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল, ব্যাগ ও প্রশংসাপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন।

উপজেলা মাধ্যমিক অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামালের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আবদুল্লাহ-আল-মামুন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জামাল উদ্দিন, প্রাণী সম্পদ অফিসার মতিউর রহমান, ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহমেদ ইবনে আলী, ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সায়মা মোবাশিরা হিমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষা আমাদের এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। তোমরা অবশ্যই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, তাই সততার সঙ্গে কাজ করবে, এই সংবর্ধনা তোমাদেরকে অনুপ্রাণিত করবে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন